“সবচেয়ে নিরাপদ সম্প্রদায় তৈরী করা ”
"জীবন বাঁচাতে, ঝুঁকি কমান, মানবিক পরিষেবা দিন এবং পরিবেশ রক্ষা করুন"
স্বাগত
টাইন এবং ওয়্যার ফায়ার ও রেসকিউ সার্ভিস গেটসহেড, নিউক্যাসল, নর্থ টাইনসাইড, সাউথ টাইনসাইড এবং সান্ডারল্যান্ডের স্থানীয় এলাকা জুড়ে ছড়িয়ে থাকা 1.07 মিলিয়ন মানুষকে পরিষেবা যোগায় এবং ওয়্যার সম্প্রদায়কে দেওয়া পরিষেবার উন্নতির জন্য দিনরাত কাজ করে চলে ৷ টাইন এবং ওয়্যারের মধ্যে এখনও প্রধান বিপদের ঝুঁকি রয়ে গেছে বাড়িতে আগুন লাগা, যেহেতু আগুন থেকে আঘাত লাগা ও প্রাণহানির প্রধান কারণ এইগুলো ৷ যেহেতু বেশীরভাগ আগুন ও আগুন সম্পর্কিত মৃত্যু এবং আঘাত রোধ করা যায়, ফায়ার সার্ভিস এইগুলি রোধ করার ওপর জোর দিয়ে অনেক ধরণের পরিষেবা দেয় ৷ সংক্ষেপে এইগুলো এইভাবে বলা যেতে পারেঃ
-
নিবারণ বা রোধ - আগুন ও আগুনের প্রভাব রোধ করার দিকে লক্ষ্য রেখে পরিষেবা, বিশেষতঃ বাড়িতে, এবং যার ফলে, হতাহতের সম্ভাব্য ঝুঁকি নূন্যতম করা যায় ৷
-
রক্ষণ বা সুরক্ষা - বাণিজ্যিকস্থল ও তার লাগোয়া অঞ্চল এবং যে সব জায়গা জনসাধারণ ব্যবহার করে, সেখানকার বাসিন্দাদের আগুনের থেকে নিরাপত্তাকে সুনিশ্চিত করতে সুরক্ষার মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিষেবা নিশ্চিত করা হয় ৷
-
প্রতিক্রিয়া বা সাড়া - এই পরিষেবা আঘাত, প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতির সম্ভাব্য ঝুঁকি ন্যূনতম রাখা নিশ্চিত করতে আগুন ও অন্যান্য জরুরী বা সংকটপূর্ণ অবস্থায় সাড়া বা প্রতিক্রিয়া দেয় ৷
-
জরুরী বা সংকটপূর্ণ অবস্থায় প্রস্তুতি - স্থানীয় কর্তৃপক্ষসমূহ ও অন্যান্য জরুরী পরিষেবাকারীদের সঙ্গে একজোট হয়ে বিস্তৃত ক্ষেত্রে, যেমন প্রধান যানবাহন ঘটিত ঘটনা অথবা উগ্রপন্থী আক্রমণ, যে পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হয় সেইসময়ে পরিষেবা দেওয়া হয় ৷
প্রধান অগ্নি নিরাপত্তা উপদেশ
টাইন এন্ড ওয়্যার রেসকিউ সার্ভিসের দেওয়া অগ্নি নিরাপত্তা উপদেশ ছোট বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের অনুসরণ করার জন্য এবং যোগাযোগ বিভাগে যে কোন যোগাযোগের পদ্ধতি ব্যবহার করে অনুরোধ করা যেতে পারে ৷
আমাদের প্রধান অগ্নি নিরাপত্তা বার্তাগুলি এইরকমঃ
-
একটা ধোঁওয়া ঘন্টা লাগান এবং প্রতি সপ্তাহে অন্ততঃ একবার পরীক্ষা করুন ৷
-
আগুন প্রতিহত করার একটা উপায় বা নকশা তৈরী করুন যাতে আপনার বাড়ির সবাই আগুন লাগলে কিভাবে পালাতে হবে তা জানতে পারে ৷
-
গরম তেল দিয়ে রান্না করার সময় সাবধান থাকুন এবং তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবেই নিয়ন্ত্রণ করে চর্বি জাতীয় জিনিস ভাজার গভীর যন্ত্র ব্যবহার করার কথা চিন্তা করুন ৷
-
কখনো জ্বালানো মোমবাতি অসতর্ক অবস্থায় ফেলে রাখবেন না ৷
-
নিশ্চিতভাবে সিগারেট নিভিয়ে ছোট টুকরো করবেন এবং সাবধানে ফেলবেন ৷
-
বিছানায় ধূমপান করবেন না ৷
-
দেশলাই এবং লাইটার বাচ্চাদের থেকে দূরে রাখবেন ৷
-
গরম করার যন্ত্রপাতি থেকে জামা-কাপড় দূরে রাখবেন ৷
-
রান্নাঘরে সতর্ক থাকবেন! রান্না করার সময় দুর্ঘটনা থেকে 59% বাড়িতে আগুন লাগে ৷
-
যখন আপনি ক্লান্ত আছেন বা মদ্যপান করছেন বিশেষভাবে সতর্ক হবেন ৷বাড়িতে আগুন লেগে যত মৃত্যু ঘটে তার অর্ধেক রাত 10 টা থেকে সকাল 8 টার মধ্যে হয় ৷
-
ঘুমোতে যাওয়ার সময় বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দিন ৷
আগুন লাগার ঘটনা ঘটলেঃ
-
শান্ত থাকুন এবং দ্রুত কাজে লেগে পড়ুন! আপনার বাড়ির সবাইকে সজাগ করে দিন ৷দেরী করবেন না - সবাইকে বাইরে বার করে দিন!
-
অনুসন্ধান করে বা দামী জিনিসপত্র উদ্ধার করতে গিয়ে সময় নষ্ট করবেন না ৷
-
আপনি কোনো দরজা খোলার আগে হাতের পিছন দিক দিয়ে পরীক্ষা করুন ৷ গরম লাগলে খুলবেন না - অপরদিকে আগুন আছে ৷ মনে করে আপনার পিছনের দিকের সব দরজা বন্ধ করবেন!
-
যেখানে বাতাস বিশুদ্ধ সেখানে ‘সংযত থাকুন’
-
মনে রাখবেন - যদি পারেন সিড়ি ব্যবহার করবেন, কিন্তু কখনো আগুন লাগলে লিফট্ ব্যবহার করবেন না!
-
বাড়ির ভেতর ফিরে যাবেন না - কোনো প্রতিবেশীর ফোন, মোবাইল ফোন বা (পয়সা দিয়ে করা যায় এমন ফোন) পে ফোন থেকে 999 নম্বরে ফোন করুন এবং বাইরে অপেক্ষা করুন ৷
বাড়িতে আগুন লাগলে বিপদের ঝুঁকির পরিমাপ
এলাকায় আগুন লাগার ঘটনা কমিয়ে ফেলার অভিযানের একটা অংশ হিসাবে টাইন এন্ড ওয়্যার এলাকার সমস্ত বাড়ি-ঘরকে একটা বিনামূল্যের হোম ফায়ার রিস্ক এসেসমেন্টের আওতায় আনা হয়েছে ৷ এই অভিযান আগুন ও ফায়ার এন্ড রেসকিউ সার্ভিস সম্বন্ধে আপনার কোনো প্রশ্ন থাকলে তা করার সুযোগ দিচ্ছে ৷ এই অভিযান আবার আমাদের যে যে সুযোগ করে দিয়েছে তা হল আপনার বাড়িতে আগুন লাগলে বিপদের ঝুঁকি যতরকমে ন্যূনতম করা যায় তা দেখা, আপনার বাড়ি কিভাব নিরাপদ রাখবেন তা বাস্তব পদক্ষেপ নিয়ে দেখানো, পালানোর নকশা তৈরী করে দেওয়া এবং বিনামূল্যে ধোঁওয়া ঘন্টা লাগিয়ে দেওয়া ৷ পরিমাপ করতে সাধারণতঃ কুড়ি মিনিটের বেশী লাগে না এবং দুজন আগুন নেভানো কর্মী তা করে দেখাবেন ৷ সব পরিমাপ আপনার সঙ্গে পূর্বনির্ধারিত বন্দোবস্তোক্রমেই এবং যে আগুন নেভানো কর্মীরা তা করে দেখাতে আসবেন তারা সবসময় সঙ্গে করে পরিচয়ের প্রমাণপত্র নিয়ে আসবেন ৷
নিচে দেওয়া যে কোনো যোগাযোগ পদ্ধতি ব্যবহার করে বা আমাদের ওয়েবসাইটের সরাসরি অনুরোধ ফর্ম ব্যবহার করে হোম ফায়ার রিস্ক এসেসম্যেন্টের জন্য অনুরোধ করতে পারেন ৷
যোগযোগ
যে কোনও মন্তব্য, প্রশংসা, অভিযোগ, ফিডব্যাক বা আমরা যা যা পরিষেবা দেই তার সম্বন্ধে আরো তথ্যের অনুরোধকে টাইন এন্ড ওয়্যার ফায়ার এন্ড রেসকিউ সার্ভিস স্বাগত জানায় ৷ নিচে দেওয়া যে কোন পদ্ধতি ব্যবহার করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমরা যথাসাধ্য চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে যোগাযোগ করা যায়ঃ
টেলিফোনঃ
+44 (0) 191 444 1500
ফ্যাক্সঃ
+44 (0) 191 444 1512
ঠিকান
Tyne and Wear Fire and Rescue Service Headquarters
Nissan Way
Washinton
Sunderland
SR5 3QY
ব্যাক্তিগতভাবেঃ
আমাদের লোকেশন পেজ এ দেওয়া যে কোনো অগ্নিনির্বাপন কেন্দ্র পরিদর্শন করুন ৷
ইমেলঃ